নিজস্ব প্রতিবেদক
বিএমইউতে দীর্ঘস্থায়ী অটোইমিউন রোগ বিশ্ব সজোগ্রেন দিবস উপলক্ষে র্যালি

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় বিএমইউতে গতকাল বৃহস্পতিবার বি ব্লকের সামনে থেকে মানবদেহের দীর্ঘস্থায়ী অটোইমিউন রোগ বিশ্ব সজোগ্রেন দিবস উপলক্ষে একটি র্যালি বের হয়। বিএমইউ-এর রিউমাটোলজি বিভাগের উদ্যোগে বের হওয়া র্যালির প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন বিএমইউ-এর সম্মানিত উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে। র্যালিতে রিউমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আবু শাহীন, অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, অধ্যাপক ডা. মিনহাজ রহিম চৌধুরী, সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ আরিফুল ইসলাম, সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ শোয়েব মোমেন মজুমদার প্রমুখসহ উক্ত বিভাগের সম্মানিত ফ্যাকাল্টি, চিকিৎসক, রেসিডেন্টরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সজোগ্রেন রোগ হলো একটি দীর্ঘস্থায়ী অটোইমিউন রোগ। এতে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা ভুলবশত তার নিজের লালা ও অশ্রু উৎপাদনকারী গ্রন্থিগুলোকে আক্রমণ করে। এর প্রধান লক্ষণ হলো তীব্র শুষ্ক চোখ ও শুষ্ক মুখ, যা সাধারণত ৪০ বছরের বেশি বয়সি নারীদের মধ্যে বেশি দেখা যায়।
"









































