reporterঅনলাইন ডেস্ক
  ১ ঘণ্টা আগে

শাহজালাল বিমানবন্দরে ফ্রি শাটল সার্ভিস চালু

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান আরও উন্নত করতে চালু করা হয়েছে ফ্রি শাটল সার্ভিস।

বুধবার (৮ জুলাই) দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে এই সেবার উদ্বোধন করেন বিমানবন্দরটির নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ।

উদ্বোধনী অনুষ্ঠানে রাগীব সামাদ বলেন, বিমানবন্দরে আগত ও প্রস্থানকারী যাত্রীদের টার্মিনালের ভেতরে সহজ, দ্রুত ও আরামদায়ক যাতায়াত নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, শাটল সার্ভিসের ২টি বাস বিমানবন্দর টার্মিনাল-১ ও টার্মিনাল-২ এর ক্যানোপির মাঝ জায়গা থেকে প্রতি ৩০ মিনিট পরপর ছেড়ে যাবে। এখান থেকে বাস দুটি যাত্রী নিয়ে বিমানবন্দর বাস স্টেশন, জসিম উদ্দিন রোড ঘুরে বিমানবন্দর রেলস্টেশন ও কাওলা ঘুরে ফের বিমানবন্দরে যাবে। এ বাসের ভাড়া ফ্রি। কেউ ভাড়া চাইলে বিমানবন্দরের হটলাইনে কল দিয়ে অভিযোগ জানাতে বলা হয়েছে।

রাগীব সামাদ বলেন, নতুন এই সেবার মাধ্যমে যাত্রীরা বিমানবন্দরের নির্ধারিত বিভিন্ন পয়েন্টের মধ্যে সহজে এবং কোনো অতিরিক্ত খরচ ছাড়াই চলাচল করতে পারবেন। এতে বিশেষভাবে উপকৃত হবেন বয়স্ক যাত্রী, শিশু নিয়ে ভ্রমণকারী পরিবার, শারীরিকভাবে অসুস্থ যাত্রী এবং ভারী লাগেজ বহনকারীরা।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়