ইরানের ১৪০ লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা

হরমুজ প্রণালিতে সাইপ্রাসের পতাকাবাহী একটি জাহাজের ওপর হামলার জবাবে ইরানের শতাধিক সামরিক স্থাপনায় হামলার দাবি করেছে যুক্তরাষ্ট্র। এই সপ্তাহে এটি তৃতীয় দফার হামলা বলে জানিয়েছে সেন্টকম।
রবিবার সকালে সেন্টকম জানিয়েছে, তারা প্রায় ১৪০টি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে, যার মধ্যে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি, নৌ বহর, গোলাবারুদ মজুত কেন্দ্র, যোগাযোগ নেটওয়ার্ক এবং উপকূলীয় নজরদারি কেন্দ্র অন্তর্ভুক্ত ছিল।
এতে বলা হয়েছে, হরমুজ দিয়ে অবাধে চলাচলকারী বেসামরিক নাবিক ও বাণিজ্যিক জাহাজের ওপর ইরানের হামলা চালানোর ক্ষমতা কমানোর জন্য সপ্তাহজুড়ে তিন রাত ধরে ৩০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে।
সেন্টকমের ভাষ্য, মে মাসের শুরু থেকে মার্কিন বাহিনী ৪০০ মিলিয়ন ব্যারেল তেলসহ ৮০০টিরও বেশি বাণিজ্যিক জাহাজকে সফলভাবে হরমুজ অতিক্রম করতে সহায়তা করেছে।
এদিকে, হরমুজ প্রণালি দ্বিতীয় আরেকটি জাহাজে হামলার দায় স্বীকার করেছে ইরান।
আইআরজিসি জানিয়েছে, তারা হরমুজ প্রণালিতে দ্বিতীয় একটি ‘অপরাধী জাহাজকে’ আঘাত করে থামিয়ে দিয়েছে।
এতে সতর্ক করা হয়েছে, ইরানে মার্কিন-ইসরায়েলি আগ্রাসন অব্যাহত থাকলে হরমুজে আরও বিধ্বংসী প্রতিক্রিয়া দেখা যাবে।
এর আগে, আজ ভোরে কাতার, কুয়েত, বাহরাইন, জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতে একযোগে মার্কিন স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলার কথা জানিয়েছে ইরানের সেনাবাহিনী ও আইআরজিসি। সূত্র: আল-জাজিরা









































