reporterঅনলাইন ডেস্ক
  ১ ঘণ্টা আগে

ইরান কখনো আত্মসমর্পণ করবে না: গালিবাফ

ছবি : সংগৃহীত

ইরান কখনো যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করবে না এবং ওয়াশিংটন সমঝোতা স্মারক (এমও ইউ) থেকে পিছিয়ে গেলে তেহরান নিজের আত্মরক্ষায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

ইরানের প্রধান আলোচক ও পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এই হুঁশিয়ারি দিয়েছেন।

গালিবাফ বলেন, ‘আমরা আমাদের দেশকে রক্ষা করার প্রস্তুতি কখনো বন্ধ করিনি। মার্কিনরা যেকোনো মুহূর্তে এই সমঝোতা ভঙ্গ করলে আমরা পূর্ণাঙ্গ প্রতিরক্ষার জন্য প্রস্তুত আছি।’

তিনি আরো বলেন, ‘যুদ্ধ শেষ করা বিশ্বের দেশগুলোর জন্য একটি অগ্রাধিকারমূলক বিষয়। তবে সবার জানা উচিত যে, ইরানের আত্মসমর্পণের মাধ্যমে এই সংঘাত কখনই শেষ হবে না।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সোশ্যাল মিডিয়া পোস্টের পর ইরানের পক্ষ থেকে এই বক্তব্য এলো। ওই পোস্টে ট্রাম্প দাবি করেছিলেন, তেহরান ও ওয়াশিংটন আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে, তবে তাদের মধ্যকার যুদ্ধবিরতির মেয়াদ ‘শেষ’ হয়ে গেছে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়