reporterঅনলাইন ডেস্ক
  ৪৬ মিনিট আগে

জমির উদ্দিন সরকারের জানাজা বিকেলে, সমাহিত হবেন সংসদ প্রাঙ্গণে

সুপ্রিম কোর্টে অর্ধবেলা ছুটি ঘোষণা

বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের নামাজে জানাজা বিকেলে জাতীয় সংসদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

রবিবার (১২ জুলাই) বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার এই জানাজা সম্পন্ন হবে। জানাজা শেষে মরহুমের মরদেহ সংসদের নির্ধারিত চত্বরে সমাহিত করা হবে বলে সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা থেকে জানানো হয়েছে।

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক (গণসংযোগ অধিশাখা-১) রাশেদ মিজান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

সুপ্রিম কোর্টে অর্ধবেলা ছুটি ঘোষণা : এদিকে জমির উদ্দিন সরকারের মৃত্যুতে আজ সুপ্রিম কোর্টে অর্ধবেলা ছুটি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে এদিন চেম্বার কোর্টের কার্যক্রমও স্থগিত রাখা হয়েছে।

সুপ্রিম কোর্টের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় সংসদের সাবেক স্পিকার ও সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের প্রয়াণে রবিবার আপিল বিভাগ বেলা ১১টা ও হাইকোর্ট বিভাগ দুপুর ১টা পর্যন্ত চলবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়