reporterঅনলাইন ডেস্ক
  ১ ঘণ্টা আগে

আলোচনা ব্যর্থ হলেও যুক্তরাষ্ট্র শক্ত অবস্থানে থাকবে: জেডি ভ্যান্স

ফাইল ছবি

ইরানের সঙ্গে চলমান আলোচনা সফল না হলেও যুক্তরাষ্ট্র শক্ত অবস্থানে থাকবে বলে মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ইরানের সঙ্গে হওয়া সমঝোতা স্মারক নিয়ে একাধিক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, যুক্তরাষ্ট্র অবশ্যই চায় আলোচনা সফল হোক। তবে আলোচনা ব্যর্থ হলেও ইরানের তুলনায় যুক্তরাষ্ট্র অনেক বেশি শক্তিশালী অবস্থানে থাকবে।

তিনি দাবি করেন, ইরানের পারমাণবিক কর্মসূচি ও সামরিক সক্ষমতা ইতোমধ্যেই ধ্বংস হয়ে গেছে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ইরান কোনো ধরনের হামলা চালালে যুক্তরাষ্ট্র সামরিকভাবে জবাব দেবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে আগেই স্পষ্ট অবস্থান জানিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

ভ্যান্স আরও বলেন, চলমান আলোচনা সফল হয়ে স্থায়ী কোনো সমঝোতা হলে ইরানে স্থায়ী পরিবর্তন আসবে।

এর আগে তিনি জানান, হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন যুদ্ধ শুরুর আগের পর্যায়ে ফিরে এসেছে। তিনি আরও বলেন, ইরানের সঙ্গে কারিগরি পর্যায়ের আলোচনা অব্যাহত রয়েছে। তবে তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো শান্তি আলোচনা চলছে—এমন দাবি অস্বীকার করেছে। সূত্র: আল-জাজিরা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়