পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
পুঠিয়ায় ৩ মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদণ্ড

রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর হাট ও বারইপাড়া এলাকায় মাদক বিক্রেতা ও মাদকসেবীদের গেপ্তার করতে এক অভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবার (২২ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বানেশ্বর ইউনিয়নের শিবপুর হাট ও পুঠিয়া সদর ইউনিয়নের বারইপাড়া এলাকায় মাদকমুক্তির অভিযান চলাকালে তিন মাদকসেবীকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন— শিবপুর বাজার এলাকার মৃত মোকছেদের ছেলে মাসুদ রানা (৪৫), একই এলাকার বেল্লাল আলীর ছেলে লিটন হোসেন (৩৫) এবং পুঠিয়া সদর ইউনিয়নের বারইপাড়া গ্রামের মৃত কাচু শেখের ছেলে শহিদুল ইসলাম (৫৬)।
পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শিবপুর বাজার এলাকার মাসুদ রানা ও লিটন হোসেনকে তিন মাসের কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। অন্যদিকে পুঠিয়া সদর ইউনিয়নের শহিদুল ইসলামকে চার মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ জানান, যুবসমাজ ও সমাজের শান্তি-শৃঙ্খলা বিনষ্টকারী মাদক বিক্রেতা এবং মাদকসেবীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এই কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
পিডিএস/এমএইউ









































