ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

নীলফামারীতে  আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ছবি : প্রতিদিনের সংবাদ

নীলফামারী জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ জুলাই) নীলফামারী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নীলফামারী জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান।

সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, অপরাধ দমন, মাদকবিরোধী কার্যক্রমসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং সংশ্লিষ্ট দপ্তরসমূহকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নীলফামারীর পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুজহাত তাসনীম আওন, জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং জেলার বিশিষ্ট সুধীজন।

সভায় অংশগ্রহণকারীরা জেলার শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়