রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল এইচএসসি পরীক্ষার্থীর

নদীতে গোসল করতে নেমে অকালে প্রাণ গেল মেধাবী ছাত্র ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থী আল রাফি রাজার।

আল রাফি রাজা(১৮) রুহিয়া উপজেলার ১নং রুহিয়া ইউনিয়নের ঘনিমহেষপুর (রেলগেট) গ্রামের মাসুদ এর পুত্র এবং দিনাজপুর জেলার চিরিরবন্দর সরকারি ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী।

পারিবারিক সুত্রে জানা গেছে, সোমবার (৬ জুলাই) ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা শেষে সে তার কয়েকজন বন্ধুসহ চিরিরবন্দর রেল ব্রিজ সংলগ্ন কাঁকরা নদীতে গোসল করার উদ্দেশ্যে যায়। নদীতে নেমে গোসলের এক পর্যায়ে স্রোতের বিপরীতে সাঁতার কেটে বাকি বন্ধুরা উঠতে পারলেও আল রাফি রাজা পানির নিচে তলিয়ে যায়। তৎক্ষণাৎ তার বন্ধুরা ৯৯৯ এ কল করলে ফায়ার সার্ভিসের ডুবুরি রা এসে নদী থেকে লাশ উদ্ধার করেন এবং স্বজনদের কাছে হস্তান্তার করেন।

আল রাফি রাজার লাশ রুহিয়া এসে পৌছালে রুহিয়ায় শোকের ছায়া নেমে আসে। তাকে এক নজর দেখার জন্য তার বাড়িতে মানুষের ঢল নামে।

(৭ জুলাই) মঙ্গলবার সকাল ১১ টা ৩০ মিনিটে রুহিয়া ছালেহিয়া ফাজিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয় এবং পার্শবর্তী গোরস্থানে দাফন কার্য সম্পন্ন হয়।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়