চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী আলোচনা সভা

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ আয়োজনে মাদকবিরোধী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বালুগ্রাম আদর্শ ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের মাঝে মাদকের কুফল সম্পর্কে সচেতনতামূলক এই সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আবু ছালেহ মো. মুসা জঙ্গী। চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসানসহ অনুষ্ঠানে উপস্থিত বক্তারা শিক্ষার্থীদের মাঝে মাদকের ভয়াবহতা, কুফল ও বিভিন্ন ক্ষতিকর দিক বিশদভাবে তুলে ধরেন। তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রেখে একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে সচেতনতার কোনো বিকল্প নেই বলে তারা উল্লেখ করেন। আলোচনা সভা শেষে উপস্থিত সব শিক্ষার্থীকে মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করানো হয়। এরপর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়