ফটিকছড়ি প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

ফটিকছড়ি উত্তর প্রেসক্লাকে বিপুল চন্দ্র 

সাংবাদিকদের পেশাগত নিরাপত্তায় ভূজপুর থানা কাজ করবে 

চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর প্রেসক্লাবের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে।

সোমবার (৬ জুলাই) রাতে ভুজপুর থানা কার্যালয়ে আয়োজিত এক সৌজন্য সাক্ষাতে তিনি প্রেসক্লাব নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং মতবিনিময় করেন।

এসময় ওসি বিপুল চন্দ্র দে বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজে জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি অপরাধ দমন ও জনসচেতনতা তৈরিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা তা সম্মান করি।এদিকে সাংবাদিকদের পেশাগত কাজে কেউ বাঁধা প্রদান করলে,এ ব্যাপারে সর্বাত্মক দায়িত্ব পালন করবে বলে জানান ভূজপুর থানার ওসি।

উত্তর প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেন, সত্য, বস্তুনিষ্ঠ ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ প্রকাশে তারা অঙ্গীকারবদ্ধ। আইন-শৃঙ্খলা, উন্নয়ন এবং জনগণের সমস্যা-সম্ভাবনা তুলে ধরতে প্রশাসনকে সাংবাদিক ও পরস্পরের সম্মিলিত সহযোগিতা লাগবে ।পাশাপাশি কোন ভিকটিম পরিবার যেন থানার সেবা থেকে বঞ্চিত না হয় সে ব্যাপারে জোর দেওয়া হয়। এ ধরনের কোন সমস্যা দেখলে, তাকে জানানোর অনুরোধ করেন ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ।

এসময় উপস্থিত ছিলেন ফটিকছড়ি উত্তর প্রেসক্লাবের উপদেষ্টা মো. ইউনুছ ও আবু মুসা জীবন, সভাপতি মো. কামাল উদ্দিন, সহ-সভাপতি হাসান আজগর সালেহী, সহ-সভাপতি মো. ইফতেখার উদ্দিন, সাধারণ সম্পাদক কামরুল হাসান, যুগ্ম সম্পাদক মো. আখতারুজ্জামান রুবেল, সহ-সাধারণ সম্পাদক ফজলুল করিম, সাংগঠনিক সম্পাদক এইচ. এম. সাইফুদ্দিন, অর্থ সম্পাদক সাজ্জাদুল হাসান, দপ্তর সম্পাদক রাহাতুল আরেফিন, প্রচার সম্পাদক মো. মুন্না, সমাজসেবা সম্পাদক মো. রুবেল এবং নির্বাহী সদস্য মামুন বশর ভূঁইয়া।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়