ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

  ১০ জুলাই, ২০২৪

ফুলপুরে স্বামীর মৃত্যুর খবর শুনে মারা গেলেন স্ত্রী

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ফুলপুরে স্বামীর মৃত্যু সংবাদে স্ত্রী রাবিয়া খাতুনের (৭৫) মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (১০ জুলাই) উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের কলতাকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। রাবিয়া ওই গ্রামের মো. জনাব আলীর (৯০) স্ত্রী।

স্থানীয় বাসিন্দারা জানান, কলতাকান্দা গ্রামের জনাব আলী বুধবার ভোরের দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই মৃত্যুর খবর শুনে কিছুক্ষণ পরেই তার সহধর্মিনী রাবিয়া খাতুনের মৃত্যু হয়। বুধবার দুপুর আড়াইটার দিকে সামাজিক গোরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়েছে।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ময়মনসিংহ,ফুলপুর
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়