মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
নির্বাচনকালীন পক্ষপাতিত্বের অভিযোগ
এক মাসের ব্যবধানে দুই ওসি প্রত্যাহার

গত এক মাসের ব্যবধানে পিরোজপুরের মঠবাড়িয়া থানার দুই ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রত্যাহার হয়েছেন। তবে প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে এটা নিয়ম মাফিক বদলি।
জানা যায়, গত ৯ জুন প্রত্যাহার হয়েছেন মো. শফিকুল ইসলাম এবং মঙ্গলবার (৯ জুলাই) প্রত্যাহার হয়েছেন মো. আশিকুজ্জমান। শফিকুল বর্তমানে পিরোজপুর সদর থানায় কর্মরত এবং আশিকুজ্জমান আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ঢাকায় রয়েছেন। ওসি আশিকুজ্জমান বদলি হয়েছেন বলে স্বীকার করেছেন।
নির্বাচনে অংশ গ্রহণকারী পরাজিত প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহম্মেদ বলেন, ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনের তৃতীয় ধাপে গত ৯ জুন (রবিবার) অনুষ্টিত হয়। উপজেলা পরিষদ নির্বাচনে তৎকালীন ওসি শফিকুল একটি গ্রুপের পক্ষপাতিত্ব করেন। যে কারণে নির্বাচন কমিশন ওই দিনই (৯ জুলাই) তাকে প্রত্যাহার করেন।
এছাড়া বর্তমান ওসি (নির্বাচনকালীন পিরোজপুর সদর থানায় দায়িত্বে থাকা) আশিকুজ্জমান মঠবাড়িয়ায় ওই সময় ডিউটি করেন। তিনিও সেই গ্রুপটির পক্ষপাতিত্ব করেন। ওসি শফিকুল প্রত্যাহারের পর আশিকুজ্জমানকে থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়। পরে তিনিও থানায় যোগদানের পর থেকেই ওই গ্রুপের পক্ষাবলাম্বন করেন। এ কারণেই কর্তৃপক্ষ আশিকুজ্জমানকেও প্রত্যাহার করেছেন।
পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল ইসলাম পুলিশের ব্যাপারে নির্বাচনকালীন ও পরবর্তী পক্ষপাতিত্বের অভিযোগ অস্বীকার করে বলেন, সরকারি সিদ্ধান্ত ও নিয়ম অনুযায়ী তাদের বদলি করা হয়েছে বলে দাবি করেন তিনি।
পিডিএস/আরডি









































