আব্দুস সবুর, বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও)

  ০৭ জুলাই, ২০২৪

বালিয়াডাঙ্গী সীমান্তে নিহত রাজুর মরদেহ হস্তান্তর

ছবি: প্রতিদিনের সংবাদ

উপজেলার নাগরভিটা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক রাজুর নিহত হওয়ার প্রায় ৪২ ঘণ্টা পর মরদেহ বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে।

শনিবার (৬ জুলাই) রাতে বিজিবি ও পুলিশের উপস্থিততে রাজুর লাশ হস্তান্তর করেছে বিএসএফ। পরে সামাজিক গোরস্তানে রাজুর দাফন সম্পন্ন হয়। এর আগে শনিবার বিকেলে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার জগদল বিওপি সীমান্তে ৩৭৫ নম্বর পিলার এলাকায় বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির বলেন, রাজুর মরদেহ পুলিশের উপস্থিতিতে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। মরদেহ গ্রহণের পরপরই রাজুর পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।

এর আগে শুক্রবার (৫ জুলাই) ভোরের দিকে বালিয়াডাঙ্গীর নাগরভিটা সীমান্তের ৩৭৬ নম্বর পিলার সংলগ্ন এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করলে উত্তর দিনাজপুর জেলার গোলাপুকুর থানার তিনগাঁও বিএসএফ সদস্য রাজুকে লক্ষ্য করে গুলি করে। এতে ঘটনাস্থলেই রাজু মারা যান।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ঠাকুরগাঁও,বালিয়াডাঙ্গী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়