গাইবান্ধা প্রতিনিধি

  ০২ জুলাই, ২০২৪

গাইবান্ধায় বিক্ষোভ-সমাবেশ

দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা ও অর্থ পাচারকারীদের বিচার দাবি

গাইবান্ধা শহরের ১ নম্বর রেলগেট এলাকায় মঙ্গলবার বিকেলে বামজোটে বিক্ষোভ। ছবি: প্রতিদিনের সংবাদ

দেশে দুর্নীতি, ঋণখেলাপি ও লুটপাট বন্ধের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ-সমাবেশে করেছে বাম গণতান্ত্রিক জোট জেলা শাখা। কর্মসূচি থেকে এর সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানানো হয়।

মঙ্গলবার (২ জুলাই) বামজোটের উদ্যোগে ১ নম্বর রেলগেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। পরে সেখানে বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বিপ্লবী কমিউনিস্ট লীগ জেলা স¤পাদক রেবতি বর্মনের সভাপতিত্বে সমাবেশ হয়।

সমাবেশে বক্তব্য দেন বাসদ মার্কসবাদী গাইবান্ধা জেলা আহ্বায়ক আহসানুল হাবিব সাঈদ, বাসদ জেলা আহ্বায়ক গোলাম রব্বানী, সিপিবি জেলা সাধারণ স¤পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, সদস্য আব্দুল্যাহ আদিল নান্নু, বাসদ মার্কসবাদী জেলা কমিটির সদস্য নিলুফার ইয়াসমিন শিল্পী, বিপ্লবী কমিউনিস্ট লীগ জেলা কমিটির সদস্য আব্দুল্যাহ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, স্বাধীনতার ৫২ বছরে যারাই রাষ্ট্র ক্ষমতায় ছিল, তারাই দেশকে একটা দুর্নীতি, লুটপাট, মাফিয়াতন্ত্রের রাজত্বে পরিণত করছে। রাজনীতির নামে অপরাজনীতি চর্চা করেছে। জনগণের মতামতকে উপেক্ষা করে, তাদের ভোট ছাড়াই ক্ষমতায় আসা সরকার হেন কোনো অপকর্ম নাই যা তারা করেনি। ফলে ক্ষমতার অপব্যবহার করে আমলা, প্রশাসন নেতাকর্মী সবাই দুর্নীতি-লুটপাট করে দেশটাকে অরাজক পরিস্থিতির দিকে নিয়ে গেছে।

বক্তারা অবিলম্বে কালো টাকা, খেলাপী ঋণ, বিদেশে পাচারের টাকা উদ্ধার ও আয়ের সঙ্গে সঙ্গতিহীন স¤পদ বাজেয়াপ্তের দাবি জানান। দুর্নীতিবাজ, ঋণখেলাপী, ব্যাংক লুটপাটকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গাইবান্ধা,দুর্নীতি,ঋণ খেলাপি,লুটপাট
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়