উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

  ১৯ ফেব্রুয়ারি, ২০২০

আবারও মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, ১৭ রোহিঙ্গা উদ্ধার

ফাইল ছবি

সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে কক্সবাজারের টেকনাফে শাপলাপুর বাহারছড়া এলাকায় অভিযান চালিয়ে ১৭ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে তাদেরকে উদ্ধার করা হয়।

টেকনাফ বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক লিয়াকত আলী বলেন, একটি মানবপাচার চক্র বাংলাদেশে বসবাসকারী কিছু রোহিঙ্গা নাগরিককে অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া পাচারের জন্য বাহারছড়া শাপলাপুর এলাকায় জমায়েত করে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে ১৩ জন পুরুষ ও ৪ জন মহিলা রোহিঙ্গাকে উদ্ধার করে।

প্রসঙ্গত, গত মঙ্গলবার ১৩৮ যাত্রী বহন করে সাগর পথে মালয়েশিয়া যাত্রাকালে ট্রলারডুবির ঘটনা ঘটে। এতে ২১ জন নিহত ও ৭৩ জন জীবিত উদ্ধার হয়।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রোহিঙ্গা,মালয়েশিয়া,বাহারছড়া
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়