এনআরবিসি ব্যাংকে এমএসএমই উদ্যোক্তা মেলা ও পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত

এনআরবিসি ব্যাংকে আন্তর্জাতিক অতিক্ষুদ্র,ক্ষুদ্র, মাঝারি শিল্প (এমএসএমই) দিবস-২০২৬ উপলক্ষে উদ্যোক্তা মেলা ও তাদের উৎপাদিত পণ্য প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। গত রবিবার, ২৮ জুন, ব্যাংকের মানবসম্পদ প্রশিক্ষণ ও উন্নয়ন কেন্দ্রে (এইচআরটিডিসি) আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো.তৌহিদুল আলম খান, এফসিএমএ। এসময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার মো. শাহীন হাওলাদার, ঋণ ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের (সিআরএমডি) প্রধান তনুশ্রী মিত্র, এইচআরটিডিসির প্রধান ফাহমিদা চৌধুরী, ট্রেজারি বিভাগের প্রধান মো.আব্দুল গফুর রানা, এসএমই-ব্যবসা, ক্ষুদ্র এবং কৃষি বিভাগের প্রধান মো. রমজান আলী ভূঁইয়াসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মেলায় এনআরবিসি ব্যাংকের গ্রাহকসহএমএসএমই খাতের উদ্যোক্তারা অংশ নিয়ে অভিজ্ঞতা বিনিময় এবং তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন করেন। গ্রাহক- ব্যাংকার সম্পর্ক উন্নয়ন, উদ্যোক্তাদের সমস্যার সমাধান, ঋণপ্রাপ্তির জন্য আবেদন প্রক্রিয়াসহ ব্যাংকিং সেবা সংক্রান্ত নানা বিষয়ে পারস্পারিক মতবিনিময় করা হয়।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. তৌহিদুল আলম খান, এফসিএমএ বলেন, দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের উদ্যোক্তারা। তাদের কঠোর পরিশ্রমের ফলে বেসরকারিখাতে বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। এই খাতের উদ্যোক্তাদের জন্য একাধিক ঋণ প্রডাক্ট চালু করে তাদের উন্নয়ন সব ধরনের সহযোগিতা করে যাচ্ছে এনআরবিসি ব্যাংক। সংবাদ বিজ্ঞপ্তি।
"








































