০১ জুলাই, ২০২৬
সম্মিলিত ইসলামী ব্যাংকের আওতাধীন এসআইবিএল সিকিউরিটিজের বোর্ড সভা

সম্মিলিত ইসলামী ব্যাংকের আওতাধীন এসআইবিএল সিকিউরিটিজ লিমিটেড- এর ৭৪তম বোর্ড সভা গত ২৮ জুন ২০২৬ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের প্রশাসক ও এসআইবিএল সিকিউরিটিজ- এর চেয়ারম্যান জনাব মোঃ আবুল বসার। সভায় এসআইবিএল সিকিউরিটিজের পরিচালক ও সহযোগী প্রশাসক সর্বজনাব আছাদুল মোস্তফা, হাম্মাদা আব্দুল আতি, ড. মোহাম্মদ বজলুল করীম, রওশন আক্তার, এসআইবিএল সিকিউরিটিজের সিইও মোহাম্মদ শোয়েব উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন








































