নিজস্ব প্রতিবেদক

  ১০ ঘণ্টা আগে

‘শিক্ষকদের জন্য নতুন নীতিমালা তৈরির কাজ চলছে’

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, প্রাথমিক শিক্ষকদের জন্য নতুন নীতিমালা তৈরির কাজ চলছে। যার মধ্যে বদলিও অন্তর্ভুক্ত রয়েছে। এ নতুন নীতিমালা আগস্ট-সেপ্টেম্বরের মধ্যে বাস্তবায়নের চেষ্টা চলছে। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি এসব কথা জানান। প্রতিমন্ত্রী বলেন, বদলি স্থানীয়করণ করা হয়েছে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে আগামী দুবছরের মধ্যে। ২০২৮-এর শুরুতে পরিমার্জিত কারিকুলাম উপস্থাপন করতে পারবে সরকার। তিনি আরো বলেন, দীর্ঘদিন ধরে দেশের শিক্ষা ব্যবস্থা রাজনৈতিক প্রভাবের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। কেবল জিপিএ-৫কেন্দ্রিক মূল্যায়নের পরিবর্তে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার নতুন পরিকল্পনা নিয়ে কাজ করছে। পাশাপাশি মিড-ডে মিল কর্মসূচির পাইলট প্রকল্প চলছে। সব কিছু ঠিক থাকলে ২০২৭ সালে এটি চালুর সম্ভাবনা রয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়