নিজস্ব প্রতিবেদক
কারিগরি ত্রুটির কারণে সরবরাহে বিঘ্ন দেশে গ্যাস সংকট

মহেশখালীর ভাসমান এলএনজি (এফএসআরইউ) টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ উল্লেখযোগ্য পরিমাণে কমে গেছে। আগে থেকেই চাহিদার তুলনায় কম সরবরাহ হওয়া গ্যাসে নতুন করে দৈনিক ৪৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস কমে যাওয়ায় ঢাকাসহ সারা দেশে সংকট তীব্র হয়েছে। অনেক এলাকায় দিনের বেশিরভাগ সময় চুলায় আগুন জ্বলছে না।
গতকাল মঙ্গলবার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মহেশখালীর এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্রিডে দৈনিক প্রায় ৪৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কমে গেছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তিতাসের আওতাধীন এলাকার সব শ্রেণির গ্রাহক গ্যাসের স্বল্প চাপের মুখে থাকবেন। একইসঙ্গে অন্যান্য গ্যাস বিতরণ কোম্পানির গ্রাহকরাও সরবরাহ সংকটে পড়েছেন। দেশে বর্তমানে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৩৮০০ মিলিয়ন ঘনফুটের বিপরীতে স্বাভাবিক সময়েও জাতীয় গ্রিডে সরবরাহ করা হয় দৈনিক ২৭০০ মিলিয়ন ঘনফুট গ্যাস। প্রতিদিনই ১০০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের ঘাটতির মধ্যে নতুন করে ৪৫০ মিলিয়ন ঘনফুট গ্যাসের সংকটের খবর এলো। বর্তমানে মহেশখালীতে দুটি ভাসমান এলএনজি টার্মিনাল রয়েছে।
"





































