মাগুরা প্রতিনিধি
সড়ক দুর্ঘটনায় সাংবাদিক মাসুম বিল্লাহসহ আহত ২

ঢাকাগামী প্রাইভেটকার ও সাইরা পরিবহনের সংঘর্ষে সাংবাদিক মাসুম বিল্লাহসহ দুজন আহত হয়েছেন। আহতরা হলেন- প্রতিদিনের সংবাদের মাগুরার শালিখা উপজেলা প্রতিনিধি মাসুম বিল্লাহ ও তার শ্বশুর রতন বিশ্বাস। গত সোমবার তারা প্রাইভেটকার নিয়ে নিজ জেলা মাগুরা থেকে ঢাকা যাওয়ার পথে মানিকগঞ্জের মন্নু মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের সামনে পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা সাইরা পরিবহনের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এ সময় গাড়িতে থাকা সাংবাদিক মাসুম বিল্লাহ ও তার শ্বশুর রতন বিশ্বাস আহত হন। তৎক্ষণাৎ স্থানীয়রা তাদের পাশের মন্নু মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নেন। সেখানে চিকিৎসক তাদের চিকিৎসা দেন।
মন্নু মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের চিকিৎসক ডা. রেজাউল কবির রাজিব এ বিষয়ে বলেন, মাসুম বিল্লাহ ও রতন বিশ্বাস নামে দুজন ব্যক্তি মাথায় আঘাত নিয়ে হাসপাতালে এসেছিলেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তারা দুজনেই শঙ্কামুক্ত।
"




































