গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

  ১৬ জুন, ২০২৬

ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ট্রেনে কাটা পড়ে লিপি বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের দেওয়ানতলা সেতু-সংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহিমাগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে একটি ট্রেন বোনারপাড়ার উদ্দেশে ছেড়ে যাওয়ার পর দেওয়ানতলা সেতুর কাছাকাছি পৌঁছালে এক নারী হঠাৎ রেললাইনের ওপর শুয়ে পড়েন। ট্রেনচালক বিষয়টি টের পেলেও মুহূর্তের মধ্যে ট্রেনটি তার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার দেহ ছিন্নভিন্ন হয়ে যায় এবং তিনি মারা যান। নিহত নারীর পরিচয় নিশ্চিত করে স্থানীয়রা জানান, তার নাম লিপি বেগম (৪৫)। পরে রেলওয়ে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়