আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

  ১৬ জুন, ২০২৬

সান্তাহারে শিশু রাখা হত্যাকারীর বিচার দাবিতে মানববন্ধন

বগুড়ার আদমদীঘির সান্তাহারে শিশু রাকিকা আক্তার রাখার (৬) কানের সোনার দুল নিয়ে হত্যার পর লাশ বস্তাবন্দি করে গুমের চেষ্টায় বহুল আলোচিত মামলার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় উপজেলার সান্তাহার পৌর শহরের রেলগেট চত্বরে এলাকাবাসী প্রায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তব্য দেন- জেলা বিএনপির সমাজ কল্যাণ সম্পাদক মাহফুজুল হক টিকন, সান্তাহার পৌর যুবদলের আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শাহজাহান আলম স্বপন, ছাত্রদল নেতা আকাশ, ফাহমিদ, নূরানী ইসলামিয়া একাডেমি মাদরাসার প্রধান শিক্ষক আব্দুল মোমিন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়