শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

  ৭ ঘণ্টা আগে

শাহজাদপুরে পুকুরে পানিতে ডুবে শ্রমিকের মৃত্যু

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের ব্রজবালা গ্রামে জোয়ারের পানিতে গোসল করার সময় নাঈম ইসলাম (১৫) নামে এক ওয়ার্কশপ শ্রমিকের মৃত্যু হয়েছে।

জানা গেছে গত শুক্রবার বিকেলে নাঈম ওয়ার্কশপে কাজ সেরে বন্ধুদের সঙ্গে জোয়ারের পানিতে ভরে থাকা একটি পুকুরে গোসল করার সময় সে তলিয়ে যায়। এরপর বন্ধুরা চিৎকার করতে থাকে। পরে স্থানীয় এলাকাবাসী এসে পুকুরে অনেক খোঁজাখুঁজির পর মৃত অবস্থায় নাঈমকে উদ্ধার করে। নিহতের বাড়ি ঢাকার কেরানীগঞ্জে। তার বাবার নাম আব্দুল কাইয়ুম। সে ছোটবেলা থেকে বোনের বাড়িতে থাকত।

ওসি সাইফুল ইসলাম জানান, গোসল করতে নেমে নাঈম নামে এক ওয়ার্কশপ শ্রমিকের মৃত্যু হয়েছে। তবে নিহতের পরিবার থেকে কোনো অভিযোগ না থাকায় আমরা কোনো পদক্ষেপ নিইনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়