ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি

  ৭ ঘণ্টা আগে

ঈদগাঁওয়ে ঢলের পানিতে ভেসে এলো শিশুর মরদেহ

কক্সবাজারের ঈদগাঁও নদীতে ঢলের পানিতে ভেসে আসা শিশু সাজেদুলের (১২) মরদেহ চারদিন পর অবশেষে উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ঈদগাঁও নদীর গজালিয়া চরপাড়া ফরেস্ট অফিস গেট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটি রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড হাসনাকাটা কুনাপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে সাজেদুল ইসলামের বলে নিশ্চিত হওয়া গেছে।

ঈদগাঁও থানার ওসি এটিএম শিফাতুল মাজদার মরদেহ উদ্ধার ও হস্তান্তরের সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয় হেডম্যান খলিলুর রহমান জানান, সকালে নদী পারাপারের সময় স্থানীয়রা পানিতে একটি ভাসমান মরদেহ দেখতে পান। পরে মরদেহটি উদ্ধারের সংবাদ প্রচার হলে নিখোঁজ শিশুর পরিবারের লোকজন এসে লাশটি তাদের সন্তানের বলে নিশ্চিত করেন। তারা জানান, ৮ জুলাই বিকেলে ঈদগড় থেকে পাহাড়ি ঢলের পানিতে লাকড়ি ধরতে গিয়ে পানিতে তলিয়ে যায় শিশু সাজেদ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়