শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

  ২০ ঘণ্টা আগে

শাহজাদপুরে মাদক কারবারির বাড়ি ভাঙচুর

সিরাজগঞ্জ শাহজাাদপুরে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার অভিযোগে মাদক ব্যবসায়ীর বাড়িতে হামলা ও ভাঙচুর করেছে বিক্ষুব্ধ গ্রামবাসী। শুক্রবার (৪ জুলাই) দুপুর তিনটার দিকে এ ভাঙচুর চালায়।

জানা যায়, উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের ডায়া খাঁপাড়ার উদ্যোগে ১০০-১২০ জন লোক ডায়া খাঁপাড়ার মোঃ রুবেল হোসেনের স্ত্রী অভিযুক্ত মোছাঃ আসমানী খাতুন (৩৮) এর বাড়িঘর ভাঙচুর করা হয়।

থানা পুলিশ জানায়, আসমানী খাতুন এলাকায় মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত এবং ইতি পূর্বে একাধিকবার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়েছিলো। সে গোপনে অনৈতিক কাজ করতো বলে স্থানীয় লোকজন অভিযোগ তুলে আসমানী ও তার পরিবারের লোকজন বাড়িতে না থাকার সুযোগে হাজী মনিরুল ইসলাম এর নেতৃত্বে এহেন ন্যাক্কার জনক ঘটনা ঘটেছে।

গ্রামবাসীর অভিযোগ, অভিযুক্ত আসমানী খাতুন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। বিষয়টি নিয়ে এলাকাবাসী একাধিক প্রতিবাদ করলেও পরিস্থিতির তেমন পরিবর্তন হয়নি। মাদকের কারণে এলাকার যুবসমাজ বিপথগামী হচ্ছে এবং চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধ বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থায় ক্ষুব্ধ গ্রামবাসীরা একত্রিত হয়ে অভিযুক্তদের বাড়ির সামনে অবস্থান নেন। পরে তারা ঘরবাড়িতে ভাঙচুর চালায়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়