উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
২০ ঘণ্টা আগে
জুলাই শহীদদের শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিল

কুড়িগ্রামের উলিপুরে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার উলিপুর কেন্দ্রীয় কবরস্থানে উপজেলা এনসিপির উদ্যোগে দেশ গড়তে জুলাই জাগরণ ২৪ এর গণঅভ্যুত্থানে শহীদ আবু রায়হানুল ইসলাম রায়হানের কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েল, যুগ্ন-আহ্বায়ক তৌহিদুল ইসলাম তাওহিদ, লিটু সরকার, সদস্য সচিব মাসুম মিয়া, সাংগঠনিক সম্পাদক নেছার উদ্দিন আহম্মেদ, কুড়িগ্রাম সদর উপজেলা এনসিপির আহ্বায়ক শাহজাহান আলী সুমন, সদস্য সচিব মালেক সরকার, জেলা জাতীয় সেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক তাজুল ইসলাম, সদস্য সচিব হামিদ সরকার প্রমুখ।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন







































