মুন্সীগঞ্জ প্রতিনিধি

  ১৯ ঘণ্টা আগে

মুন্সীগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

মুন্সীগঞ্জের বজ্রযোগিনী ইউনিয়নে ৬ হাজার বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বজ্রযোগিনী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে গত শুক্রবার (২৬ জুন ) বেলা সাড়ে ১০ টার দিকে সদর উপজেলার বজ্রযোগিনী জয়কালী উচ্চ বিদ্যালয় মাঠে একটি জামগাছ রোপনের মাধ্যমে এ বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান রতন। বজ্রযোগিনী ইউনিয়ন বিএনপির সভাপতি ডাঃ মোঃ নজরুল ইসলাম মন্টুর সভাপতিত্বে ও যুবদলের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোঃ মিজানুর রহমান খানের সঞ্চালনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত মানু ও মুন্সীগঞ্জ জেলা আহবায়ক কমিটির সিনিয়র সদস্য মোশারফ হোসেন পুস্তিু। বৃক্ষরোপনের জন্য ছাত্রছাত্রী ও দলের নেতাকর্মী এবং লোকজনের হাতে গাছের চারা বিতরণ করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়