সংক্ষিপ্ত সংবাদ

গাড়ি উদ্ধার
নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের আদালত চত্বর থেকে চুরি হওয়া একটি প্রাইভেট কার উদ্ধারের ঘটনায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ গাড়ি চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের দেয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লার নাঙ্গলকোট থেকে চুরি হওয়া একটি গাড়িসহ মোট তিনটি চোরাই গাড়ি উদ্ধার করা হয়েছে। গতকাল দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি। পুলিশ সুপার জানান, গত ২৬ জুন বেলা ১১টার দিকে আদালত চত্বরে পার্কিং করা একটি প্রাইভেট কার চুরির অভিযোগ পায় পুলিশ। অভিযোগের পর ফতুল্লা থানায় মামলা নিয়ে তদন্ত শুরু করে পুলিশ। অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের ফতুল্লার দেলপাড়া-চিতাশাল এলাকা থেকে এ চক্রের মূলহোতা মুক্তার হোসেন ওরফে মুক্তাকে (৪৮) গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লার নাঙ্গলকোট এলাকায় অভিযান চালিয়ে এ চক্রের অপর দুই সদস্য মো. মোমিনুর রহমান ওরফে লিটন (৪২) ও আলাউদ্দিন (৩৬) কে গ্রেপ্তার করা হয়।
আটক
কাউখালী প্রতিনিধি
পিরোজপুরের কাউখালী ৯৫ পিস ইয়াবাসহ চারজনকে আটক করেছে কাউখালী থানা পুলিশ। গত শুক্রবার রাত সাড়ে চারটার দিকে উপজেলার সদর ইউনিয়নের চিরাপাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইয়াবাসহ চারজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন উপজেলার সদর ইউনিয়নের কেউন্দিয়া গ্রামের হাসিবুর ইসলাম (২২), আসপদ্দি গ্রামের নয়া বাড়ির সজ্বল রায় (২৬), টেম্পু ষ্টান্ড সংলগ্ন সোহাইন খান (২৫) ও উপজেলার চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নে ডুমজুরি গ্রামের শোয়াইব হোসেন হাওলাদার (২৫)। গতকাল শনিবার তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
কারাদণ্ড
কালীগঞ্জ প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জে মাদকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত তিনজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। অপরদিকে পৃথক অভিযানে ১৫ পিস ইয়াবাসহ আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ওসি জাকির হোসেন। এর আগে সকালে উপজেলার বড়নগর বাইপাস মোড়, ফুলদী বাজার ও আশপাশের এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা। দণ্ডপ্রাপ্তরা হলেন- কালীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মুনশুরপুর গ্রামের মো. শিপন, বক্তারপুর ইউনিয়নের উত্তর ফুলদী গ্রামের শরীফ রাজ এবং একই ইউনিয়নের মাজুখান গ্রামের মো. রাব্বি। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় কালীগঞ্জ থানার এএসআই শামীম শেখ এবং বেঞ্চ সহকারী সামসুন নাহার সিমু উপস্থিত ছিলেন। এদিকে কালীগঞ্জ থানার পৃথক মাদকবিরোধী বিশেষ অভিযানে ফুলদী এলাকা থেকে ১৫ পিস ইয়াবাসহ মো. হোসেন আলী (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বিতরণ
উল্লাপাড়া প্রতিনিধি
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নাগরৌহা মানবকল্যাণ সংগঠনথথেকে আজ শনিবার নাগরৌহা বুজরত আলী হাফিজিয়া মাদরাসায় সিলিং ফ্যান বিতরণ করা হয়েছে। বেলা সাড়ে এগারোটায় মাদরাসায় ফ্যান বিতরণকালে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সদস্যগণ উপস্থিত ছিলেন। মাদরাসার শিক্ষকেরা এসময় উপস্থিত ছিলেন।
শিুশুর মৃত্যু
কাউনিয়া প্রতিনিধি
বাবার সঙ্গে শুক্রবার জুম্মার নামাজ পড়ে বাড়িতে আসে ছোট ছেলে মোস্তাকিন (৩)। অসুস্থ মা বিছানায় শুয়ে ছিলেন। মোস্তাকিনকে দেখে রাখার দায়িত্ব দেওয়া হয় মেঝ ছেলেকে। সেও ছোট ভাইকে আঙ্গিনায় রেখে মাকে না জানিয়ে স্থানীয় খানসামা হাটে যান কবুতর বেচতে। মা কিছুক্ষণ পর ঘুম থেকে ওঠে দেখেন ছোট পুত্র মোস্তকিন ঘরে-বাহিরে কোথাও নেই। পরে আশপাশের বিভিন্ন বাড়িতে খোঁজা খুঁজি করে কোথাও মোস্তাকিন কে পাওয়া যায়নি। পরে পরিবারের লোকজন বাড়ির পাশে পুকুরে নেমে খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের শ্যাওলার সাথে আটকে থাকতে দেখে বিকাল বেলা তার লাশ উদ্ধার করে। সে উপজেলার হারাগাছ ইউনিয়ননের নাজিরদহ (বালাটারী) গ্রামের হোসেন আলীর ছেলে।
"







































