অভয়নগর (যশোর) প্রতিনিধি
এমপি গোলাম রছুল
বরাদ্দের সুফল প্রকৃত উপকারভোগীর কাছে পৌঁছাতে হবে

সরকারি সকল বরাদ্দের সুফল উপকারভোগীর দোরগোড়ায় পৌঁছে দিতে হবে বলে মন্তব্য করেছেন যশোর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমির মো. গোলাম রছুল। তিনি বলেছেন, প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার মধ্যদিয়ে সঠিক প্রক্রিয়ায় ক্রয় ও বিতরণ নিশ্চিত করতে হবে।
অভয়নগর উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল শনিবার (২৭ জুন) দুপুরে পরিষদের মিলনায়তনে ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি বিশেষ বরাদ্দের আওতায় গরীব, অসহায় ও দু:স্থ জনগণের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন, হুইল চেয়ার ইত্যাদি এবং শিক্ষাপ্রতিষ্ঠানে সিলিং ফ্যান ও স্টিলের আলমারি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমপি আরো বলেন, জনগণের স্বার্থে প্রকল্পের সুফল যেন প্রকৃত জনগণের কাছেই পৌঁছে সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সজাগ থাকতে হবে। এ লক্ষ্যে সকল পর্যায়ে কঠোর নজরদারি রজায় রাখার আহবান জানান তিনি।
"







































