reporterঅনলাইন ডেস্ক
  ২ ঘণ্টা আগে

জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে এক ম্যাচের টেস্ট সিরিজে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে সফরকারী বাংলাদেশ।

এ ম্যাচে বাংলাদেশের হয়ে টেস্ট অভিষেক হচ্ছে ব্যাটার তাওহীদ হৃদয় এবং উইকেটরক্ষক অমিত হাসানের।

দেশের হয়ে ৫৩ ওয়ানডে ও ৬২ টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা আছে হৃদয়ের। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৬ ম্যাচ খেলে তিন সেঞ্চুরি ও চার অর্ধশতকে ৯৮৩ রান করেছেন ২৫ বছর বয়সী হৃদয়।

৪৯টি প্রথম শ্রেণির ক্রিকেটে ১১ সেঞ্চুরি ও ১৭ হাফ-সেঞ্চুরিতে ৩,৬৫০ রান করেছেন ২৫ বছর বয়সী অমিত।

এক স্পিনার ও তিন পেসার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। স্পিনার হিসেবে আছেন তাইজুল ইসলাম। পেস আক্রমণে আছেন সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ ও এবাদত হোসেন।

বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মোমিনুল হক, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, অমিত হাসান, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরী ও হাসান মাহমুদ।

জিম্বাবুয়ে একাদশ : রিচার্ড এনগারাভা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, বেন কারান, ক্রেইগ আরভিন, ব্রাড ইভান্স, ইনোসেন্ট কাইয়া, ওয়েসলি মাধেভেরে, ব্লেসিং মুজারাবানি, নিউম্যান ন্যামহুরি, ব্রেন্ডান টেইলর ও টাফাডজাওয়া সিগা।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়