ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

ধর্মপাশায় প্রতিবন্ধী নারীকে প্রবাসী কল্যাণ সমিতির নগদ ৫০হাজার টাকা অর্থ সহায়তা প্রদান

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের মাইজবাড়ি গ্রামের বাসিন্দা এক অসহায় প্রতিবন্ধী হতদরিদ্র নারীকে প্রবাসী কল্যাণ সমিতির (বিশ্বব্যাপী) পক্ষ থেকে নগদ ৫০ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

সোমবার (২২জুন) দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায় এর উপস্থিতিতে ওই নারীর প্রতিনিধি হিসেবে তার সহোদর ভাইয়ের হাতে এই অর্থসহায়তার নগদ ৫০ হাজার টাকা তুলে দেয়া হয়।

এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌহিদুল ইসলাম, প্রবাসী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ, যুগ্ম সম্পাদক আলমগীর কবির, প্রচার সম্পাদক ইসমাঈল হোসেন, উপদেষ্টা এরশাদ আলী, সদস্য উমর ফারুক প্রমুখ।

প্রবাসী কল্যাণ সমিতির প্রচার সম্পাদক ইসমাঈল হোসেন বলেন, আমাদের সমিতির উপদেষ্টা শামছুল ইসলাম রাজার মাধ্যমে আমরা এই প্রতিবন্ধী নারীর সন্ধ্যান পেয়েছি। পরে আমরা আমাদের সমিতির মাঝে কথা বলে এবং সমিতির সভাপতি শিপন আহমেদের সচেষ্টতায় এই নগদ ৫০ হাজার টাকা অর্থসহায়তা প্রদান করেছি। আমাদের এই মানবিক সহায়তা সবসময় অব্যাহত থাকবে এবং আমাদের এই সমিতির জন্য সকলের দোয়া ও সহযোগীতা কামনা করছি।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়