আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

আদমদীঘিতে আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার (২২ জুন) সকালে উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগমের সভাপতিত্বে উপজেলা হলরুমে এ মাসিক সাধারন সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য দেন, সহকারি কমিশনার ভুমি আশরাফুল ইসলাম, কৃষি অফিসার রবিউল ইসলাম, প্রাণীসম্পদ অফিসার বেনজীর আহম্মেদ, মৎস্য অফিসার নাহিদ হোসেন, থানার (ওসি তদন্ত) শহিদুল ইসলাম, সান্তাহার মাদকদ্রব্য অধিদপ্তরের পরিদর্শক আবু আসলাম মন্ডল, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মুক্তাকিন তালুকদার মুক্তা, জামায়াত নেতা ডাঃ ইউনুস আলী, রহিম উদ্দীন ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল হক, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, মহি উদ্দীন তালুকদার প্রমুখ।

সভায় আইন শৃংখলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন করা হয়।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়