কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
কুলাউড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা

মৌলভীবাজারের কুলাউড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুন) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভায় যানজট নিরসন, মাদক ও অপরাধ দমন, অবৈধ দখল উচ্ছেদ এবং সীমান্ত নিরাপত্তা জোরদারে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার। সভাপতির বক্তব্যে তিনি বলেন, একটি পরিচ্ছন্ন, শৃঙ্খলাবদ্ধ ও বাসযোগ্য কুলাউড়া গড়ে তুলতে তিনি প্রশাসনের পাশাপাশি সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন। তিনি আরো বলেন, কুলাউড়া শহরের যানজট ও সড়কের পাশে যত্রতত্র পার্কিং বন্ধে প্রশাসনের অভিযান চলমান রয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুল ইসলাম, কুলাউড়া থানার ওসি জহিরুল ইসলাম মুন্না, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবু মাসুদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ খোরশেদ আলম, কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মো. রেদওয়ান খান, সাবেক সাংগঠনিক সম্পাদক সুফিয়ান আহমদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. আব্দুল মুন্তাজিম, কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মতিন, জমিয়তে উলামা ইসলামের সাধারণ সম্পাদক মো. নেজাম উদ্দিন, ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির ও নুর আহমদ চৌধুরী বুলবুল এবং প্রভাষক তাহমিনা সুলতানা।
এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. ফারহানা আক্তার জেরিন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নিবাস চন্দ্র পাল, কুলাউড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ একেএম শাহজালালসহ আইনশৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ।









































