শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

  ১৯ ঘণ্টা আগে

বিজিবির অভিযান

শিবগঞ্জ সীমান্তে ৪৪৩ বোতল ভারতীয় সিরাপ জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের চৌধুরী স্মরণী গ্রামে অভিযান চালিয়ে ৪৪৩ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করেছে ৫৩ বিজিবি। গতকাল শনিবার (২৭ জুন) ভোর ৪টা ৪০ মিনিটে মাসুদপুর বিওপির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। জব্দকৃত সিরাপের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৭৭ হাজার ২০০ টাকা। পরে জব্দকৃত মাদক শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে।

৫৩ বিজিবি জানায়, চলতি জুন মাসে তাদের বিভিন্ন অভিযানে ১ জন আসামিসহ ১,১৬১ বোতল এস্কাফ সিরাপ, ১৮৭ বোতল ফেয়ারডিল সিরাপ এবং ৪০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে, যার মোট আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৫১ হাজার ২০০ টাকা।

ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান (পিএসসি) বলেন, সীমান্তে চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়