লেবাননে ইসরায়েলি সেনা প্রত্যাহারের পরীক্ষামূলক ধাপ শুরু

দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের পরীক্ষামূলক ধাপ শুরু হয়েছে। সম্প্রতি স্বাক্ষরিত কাঠামোগত চুক্তির আওতায় রোববার (২৮ জুন) থেকে এই ইসরায়েলি সেনাবাহিনী প্রত্যাহার শুরু হয়েছে।
ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান জানিয়েছে, চুক্তিতে নির্ধারিত দুটি ‘পাইলট জোনের’ একটিতে প্রথম দফায় সেনা প্রত্যাহার শুরু হবে।
তবে কোন এলাকা থেকে সেনা প্রত্যাহার করা হয় কিংবা এ প্রক্রিয়ার নির্দিষ্ট সময়সূচি কী হবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।
কানের প্রতিবেদনে আরও বলা হয়েছে, চুক্তির অংশ হিসেবে ইসরায়েল ও লেবাননের মধ্যে সরাসরি যোগাযোগের একটি চ্যানেলও চালু হওয়ার কথা রয়েছে।
এর আগে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরায়েল একটি কাঠামোগত চুক্তি সই করে। এতে ধাপে ধাপে লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের কথা বলা হয়েছে। দুটি পরীক্ষামূলক এলাকা থেকে সেনা সরানো হবে প্রথম ধাপে।









































