দাকোপ (খুলনা) প্রতিনিধি
২৩ ঘণ্টা আগে
দাকোপ যাত্রাশিল্পী পরিষদ
সভাপতি মানষ কুমার, সম্পাদক দেবব্রত

মানষ কুমার রায়কে সভাপতি ও দেবব্রত সরদার দেবুকে সাধারণ সম্পাদক করে ৫ সদস্যবিশিষ্ট দাকোপ উপজেলা যাত্রাশিল্পী পরিষদের কমিটি গঠন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির হল রুমে যাত্রাশিল্পী অনুকূল শীলের সভাপতিত্বে ও মানষ কুমার রায়ের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শেখ মোজাফ্ফার হোসেন। প্রধান বক্তার বক্তব্য দেন খুলনা যাত্রাশিল্পী পরিষদের সভাপতি সৌমেন রায়।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন






































