নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

  ২৩ ঘণ্টা আগে

নিকলীতে হুইলচেয়ার ও ক্র্যাচ বিতরণ

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় প্রতিবন্ধী উপকারভোগীদের মাঝে হুইলচেয়ার ও ক্রাচ বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার নিকলী উপজেলা পরিষদ চত্বরে বেলা ১১টায় পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশনের (পপি) উদ্যোগে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডশেন (পিকেএসএফ) ও ইউরোপীয় ইউনয়িনের আর্থিক ও কারিগরি সহযোগতিায় বাস্তবায়িত প্রকল্পের আওতায় এ সহায়ক উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহানা মজুমদার মুক্তি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আসিফ ইমতিয়াজ মনির। প্রকল্পের আওতায় নিকলী উপজেলার দামপাড়া, কারপাশা ও সিংপুর ইউনিয়নের নির্বাচিত ৬ জন প্রতিবন্ধী উপকারভোগীর মধ্যে ৪ জনকে হুইলচয়োর এবং ২ জনকে ক্রাচ প্রদান করা হয়। এ সময় প্রকল্প সমন্বয়কারী হেলাল উদ্দিন, ফরিদুল আলম, টেকনিক্যাল অফিসার মফিজুর রহমান, অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার (নিউট্রিশন) আসাদুল ইসলাম, র্উমী দেবনাথ, রাজিয়া সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়