ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি

  ২৩ ঘণ্টা আগে

নদীভাঙন এলাকা পরিদর্শন এমপি লুৎফুর রহমানের

কক্সবাজারের ঈদগাঁও নদীর ভয়াবহ ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। গতকাল মঙ্গলবার দুপুরে তিনি উপজেলার জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের ভাঙনস্থল পরিদর্শন করেন।

পরিদর্শনকালে সংসদ সদস্য ভাঙনের তীব্রতা ও এর ফলে বিদ্যালয়, স্থানীয় সড়ক এবং আশপাশের বসতবাড়ির ঝুঁকির বিষয়টি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় স্থানীয় বাসিন্দারা ভাঙন রোধে তাদের দুশ্চিন্তার কথা তুলে ধরেন এবং দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান।

জনগণের দাবির প্রেক্ষিতে সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বলেন, ‘জনগুরুত্বপূর্ণ এই এলাকাটিকে নদীভাঙনের হাত থেকে রক্ষা করা আমাদের অগ্রাধিকার। বিদ্যালয়সহ স্থানীয় বসতবাড়ি ও অবকাঠামো রক্ষায় ভাঙন পরিস্থিতি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে দ্রুত সমন্বয় করে ভাঙন রোধে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এলাকাবাসী আশা প্রকাশ করেন, সংসদ সদস্যের এই পরিদর্শনের ফলে দ্রুত প্রতিরক্ষা বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে এবং বিদ্যালয়সহ জনবসতি নদীগর্ভে বিলীন হওয়ার হাত থেকে রক্ষা পাবে।

পরিদর্শনকালে স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা বিএনপির নেতা গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়