নওগাঁ প্রতিনিধি
২৪ ডিসেম্বর, ২০২২
নওগাঁয় শীতার্তদের পাশে শিক্ষার্থীরা

নওগাঁয় ‘স্বপ্নের মফস্বল’ নামে স্কুল শিক্ষার্থীদের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুর ৩টার দিকে ৪৫ জনকে শীতবস্ত্র হিসেবে একটি করে কম্বল বিতরণ করেন ‘স্বপ্নের মফস্বলের সভাপতি সুলতান শাহরিয়া শাফি।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক নীরব সরদার, সহ-সভাপতি তাসিন হাসান, সাংগঠনিক সম্পাদক মাহীউর হাসান মাহী, সহসাংগঠনিক সম্পাদক ইবনে রহমান প্রান্ত ও ফয়সাল সাদিক এবং প্রচার সম্পাদক তৌফিক আহমেদ।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন





































