আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
৮ ঘণ্টা আগে
আত্রাইয়ে শিক্ষকের মরদেহ উদ্ধার

নওগাঁর আত্রাই উপজেলার রেললাইনের পাশ থেকে নেয়ামুল বাশির (৪৮) নামে এক শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল বুধবার সকালে উপজেলার সাহাগোলা রেলস্টেশন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নেয়ামুল বাশির রাজশাহীর বাগমাড়া উপজেলার ঝিকড়া ইউনিয়নের নামকান গ্রামের মজিবর রহমান দেওয়ানের ছেলে। বর্তমানে তিনি নওগাঁ শহরের পার নওগাঁ চকরামচন্দ্র মহল্লার বাসিন্দা। তিনি আত্রাই উপজেলার বড়শিমলা মহিলা কলেজের শিক্ষক ছিলেন। তাকে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে হত্যা করেছে বলে তার স্বজনরা অভিযোগ করেন।
নেয়ামুল বাশিরের ভাই মিজানুর রহমান বলেন, মঙ্গলবার সন্ধ্যায় তার বড় ভাইয়ের সঙ্গে মোবাইল ফোনে কথা হয়।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন






































