ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

  ৮ ঘণ্টা আগে

মাদকমুক্ত ফুলবাড়ী দাবিতে র‌্যালি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় ‘মাদকমুক্ত ফুলবাড়ী চাই’ প্রতিপাদ্য সামনে রেখে জনসচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সমাজ থেকে মাদকের ভয়াবহতা দূর করে যুবসমাজকে সুস্থ ও সুন্দর জীবনের পথে ফিরিয়ে আনতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

গতকাল বুধবার সকালে সাড়ে ১০টায় ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ খুরশিদ আলম ও যুক্তরাষ্ট্র বিএনপির সহসভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রীর আইনবিষয়ক উপদেষ্টা একেএম ব্যারিস্টার কামরুজ্জামনের উদ্যোগে র‌্যালিটি বিএনপির দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিমতলা মোড়ে এসে শেষ হয়। র‌্যালিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এছাড়ও ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ খুরশিদ আলম বলেন, তরুণ প্রজন্মকে খেলাধুলা, সংস্কৃতি চর্চা ও শিক্ষামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করা সম্ভব। তারা একটি সুন্দর, সুস্থ ও মাদকমুক্ত ফুলবাড়ী গড়তে সবার সম্মিলিত উদ্যোগ কামনা করেন। আইনশৃঙ্খলা বাহিনী ইচ্ছা করলে সমাজ থেকে স্বল্প সময়ের মাদক বিক্রি বন্ধ হয়ে যাবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়