ভোলা প্রতিনিধি

  ৭ ঘণ্টা আগে

গৃহবধূ হত্যায় প্ররোচনা

প্রধান আসামিসহ গ্রেপ্তার তিন

ভোলার গৃহবধূ সুমাইয়া আক্তার মিতুর মৃত্যুর ঘটনায় দায়ের করা আত্মহত্যায় প্ররোচনা মামলার পলাতক তিন আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গত মঙ্গলবার রাতে চট্টগ্রামের ইপিজেড এলাকার ব্যারিস্টার কলোনি থেকে র‍্যাব-৮ ও র‍্যাব-৭-এর যৌথ অভিযানে এদের গ্রেপ্তার করা হয়। গতকাল বুধবার সকালে র‍্যাব-৮এর ভোলা ক্যাম্প কমান্ডার মেজর রওনক জাহান সরকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তাররা হলেন- প্রধান আসামি মিতুর স্বামী সোহাগ ও তার শাশুড়ি কোহিনূর বেগম এবং ননদ মুক্তা আক্তার। তারা মামলার এজাহারনামীয় ১, ২ ও ৪ নম্বর আসামি।

র‍্যাব জানায়, গৃহবধূ মিতু মৃত্যুর ঘটনায় ৫ জুন রাতে ভোলা সদর মডেল থানায় একটি আত্মহত্যা প্ররোচনার মামলা দায়ের করা হয়। ঘটনার পরপরই র‍্যাব-৮ ভোলা ক্যাম্পের একটি বিশেষ দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং ছায়া তদন্ত শুরু করে। পরে গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে র‍্যাব-৮ ও র‍্যাব-৭-এর যৌথ অভিযানে চট্টগ্রামের ইপিজেড এলাকার ব্যারিস্টার কলোনি থেকে ৩ জনকে গ্রেপ্তার করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়