কয়রা (খুলনা) প্রতিনিধি
৮ ঘণ্টা আগে
কয়রা তরুণ দলের ভারপ্রাপ্ত সম্পাদক আলমগীর হোসেন

বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল কয়রা উপজেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন আলমগীর হোসেন আলম। গত মঙ্গলবার খুলনা জেলা তরুণ দলের সভাপতি এম এম আজিজুল হাকিম ও সাধারণ সম্পাদক মামুন গাজী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়। এর আগে গত ১০ মার্চ আবুল হাসানকে সভাপতি ও আজিজুল ইসলাম আজুকে সাধারণ সম্পাদক করে কয়রা উপজেলা তরুণ দলের কমিটি ঘোষণা করা হয়। তবে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকান্ডের দায়ে আজিজুল ইসলাম আজুকে তরুণ দলের সাধারণ সম্পাদক পদ হতে বহিষ্কার করা হয়। সেই থেকে পদটি শূন্য ছিল। প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় আগামী ৩ মাসের মধ্যে কয়রা উপজেলার সব ইউনিয়ননের কমিটি গঠন সম্পন্ন করার পর আলমগীর হোসেন আলমকে পূর্ণাঙ্গ দায়িত্ব প্রদান করা হবে।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন






































