চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
৫৫ লাখ টাকার যৌন উত্তেজক বড়িসহ ২ নারী আটক

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ১ লাখ ১০ হাজার পিস যৌন উত্তেজক ট্যাবলেট ও ৪৬৮ কেজি বিড়ি তৈরির উপকরণসহ দুই নারীকে আটক করেছে র্যাব। গত শুক্রবার রাতে উপজেলার গোপিনাথপুরে এ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। যার মূল্য আনুমানিক প্রায় ৫৫ লাখ ৪২ হাজার ২শ’ টাকা। আটকরা হলো- উপজেলার গোপিনাথপুরের তারিকুল ইসলামের স্ত্রী সুমাইয়া বেগম (২০) ও একই এলাকার আরিফ হোসেনের স্ত্রী নাজরিন খাতুন (১৯)। গতকাল শনিবার দুপুরে র্যাব-৫ ক্যাম্প প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার এসএম জামিল আহমেদের নেতৃত্বে র্যাবের একটি দল শুক্রবার রাত ১১টার দিকে গোমস্তাপুর উপজেলার গোপিনাথপুরে সাদিকুল ইসলামের বসতবাড়ি সংলগ্ন ছাগল রাখার ঘরে অভিযান চালায়। অভিযানে যৌন উত্তেজক ট্যাবলেট ও বিড়িসহ তাদের আটক করা হয়। তবে বাড়ির মালিক সাদিকুল পলাতক রয়েছেন। এ ব্যাপারে গোমস্তাপুর থানায় মামলা হয়েছে।
"







































