রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি

  ৬ ঘণ্টা আগে

রুহিয়ায় শিক্ষার্থীদের মাঝে ব্যাগ বিতরণ

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার ৩নং রাজারগাঁও ইউনিয়নের আসান নগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে একটি করে ব্যাগ বিতরণ করা হয়েছে। গত রবিবার বিকেলে বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ ব্যাগ বিতরণ করা হয়। রাজারগাঁও ইউনিয়ন পরিষদের উন্নয়ন প্রকল্পের অর্থায়নে ব্যাগ বিতরণ অনুষ্ঠানে আসান আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আহসান হাবীবের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন রুহিয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম, ১নং রুহিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আনোয়ার হোসেন, ৩নং রাজারগাঁও ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান তাহেরুল ইসলাম, রাজারগাঁও ইউনিয়ন পরিষদ সচিব (অতি:দায়িত্ব) রিজওয়ানা মুস্তারীসহ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়