reporterঅনলাইন ডেস্ক
  ০৬ জুলাই, ২০২৬

মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সারসহ পাচারকারী আটক

ভোলার মনপুরায় কোস্ট গার্ডের যৌথ অভিযানে মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট ও সারসহ একজন পাচারকারীকে আটক করা হয়েছে। গতকাল রবিবার ৫ জুলাই বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, ভোলার মনপুরা থানাধীন উত্তর সাঁকুচিয়া লতাখালী ঘাট সংলগ্ন এলাকায় গত ৪ জুলাই ২০২৬ শনিবার রাত সাড়ে ৩ টায় কোস্ট গার্ড আউটপোস্ট মনপুরা ও পুলিশের সমন্বয়ে গোপন সংবাদের ভিত্তিতে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১ টি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ২ লক্ষ ২৯ হাজার টাকা মূল্যের ৪৫০ বস্তা সিমেন্ট, ৪ বস্তা উঅচ সার এবং পাচারকাজে ব্যবহৃত ফিশিং বোট জব্দসহ একজন পাচারকারীকে আটক করা হয়। জব্দকৃত মালামাল, পাচার কাজে ব্যবহৃত বোট ও আটককৃত পাচারকারীর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মনপুরা থানায় হস্তান্তর করা হয়। তিনি আরও বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়