ঢাকা মেট্রোপলিটন পুলিশে বড় রদবদল

ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপির পাঁচটি পদে রদবদল করা হয়েছে। সোমবার (৬ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স কার্যালয় আদেশে পদায়নের বিষয়টি জানানো হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ (বিপিএম-সেবা) স্বাক্ষরিত ওই আদেশে অনুয়াযী, ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপির উপপুলিশ কমিশনার মো. আমীর খসরুকে উপপুলিশ কমিশনার (ট্রাফিক-মতিঝিল বিভাগ), উপপুলিশ কমিশনার (ট্রাফিক-মতিঝিল বিভাগ) দেওয়ান জালাল উদ্দিন চৌধুরী পিপিএমকে ডিএমপির ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের উপপুলিশ কমিশনার, ডিএমপির ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের উপপুলিশ কমিশনার মো. শাহজাহান হোসেন পিপিএমকে উপপুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তরা বিভাগ), উপপুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তরা বিভাগ) মো. আনোয়ার সাঈদকে উপপুলিশ কমিশনার (ট্রাফিক-গুলশান বিভাগ), উপপুলিশ কমিশনার (গোয়েন্দা-গুলশান বিভাগ) মো. শাহরিয়ার আলী বিপিএমকে উপপুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) এবং উপপুলিশ কমিশনার মো. রবিউল হাসানকে উপপুলিশ কমিশনার (লজিস্টিকস্) পদে পদায়ন করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ (বিপিএম-সেবা) স্বাক্ষরিত ওই আদেশে আরও বলা হয়, উক্ত কর্মকর্তাগণ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে তাদের নামের পাশে উল্লিখিত স্থানে পদায়ন করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও আদেশে জানানো হয়।









































