বেরোবি প্রতিনিধি

  ০৬ জুলাই, ২০২৬

বেরোবিতে শহীদ আবু সাঈদ আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট

শহিদ আবু সাঈদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শুরু হয়েছে ‘শহিদ আবু সাঈদ আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (সিজন-২)থ।

গতকাল রবিবার (৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। উদ্বোধক হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন জুলাই আন্দোলনের শহিদ আবু সাঈদের মা মোছা. মনোয়ারা বেগম। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো. ফেরদৌস রহমান।

টুর্নামেন্টের আহ্বায়ক ও শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে শহিদ আবু সাঈদের বড় ভাই রমজান আলী ও বকুল মিয়াসহ শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী শহিদ আবু সাঈদকে “জাতীয় বীর” হিসেবে উল্লেখ করে বলেন, ২০২৪ সালের জুলাই আন্দোলনের বীরদের স্মৃতি এবং জুলাইয়ের চেতনাকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে অম্লান রাখতে হবে।

তিনি জানান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রতিশ্রুতি অনুযায়ী ক্যাম্পাসে ‘আবু সাঈদ গেটথ নির্মাণের জন্য ইতোমধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে এবং শিগগিরই এর নির্মাণকাজ শুরু হবে। এছাড়া চলমান মেগা প্রকল্পের আওতায় নির্মাণাধীন চারটি নতুন আবাসিক হলের একটির নাম রাখা হবে ‘শহিদ আবু সাঈদ হলথ।

উপাচার্য আশা প্রকাশ করে বলেন, শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হবে।

উদ্বোধনী ম্যাচে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ মুখোমুখি হয় মার্কেটিং বিভাগের। এবারের টুর্নামেন্টে ছেলেদের ২২টি এবং মেয়েদের ৪টি বিভাগ অংশগ্রহণ করছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়