জীবনযাপন ডেস্ক

  ১৬ মে, ২০২৬

নরম ও মসৃণ চুল পেতে যা করবেন

খোঁপা হোক কিংবা খোলা চুলের ফ্যাশন, কোনোটাই জমে না চুলের সঠিক যত্ন না নিলে। কেবল চোখধাঁধানো পোশাক পরেই নয়, চুল বাঁধার কেরামতিতেই বদলে যেতে পারে আপনার সম্পূর্ণ লুক। বেশ খানিকটা সময়

ধরে চুলে স্ট্রেটনিং করলেন, ভাবলেন চমকে দেবেন সকলকে! কিন্তু কয়েক ঘণ্টা যেতেই চুলের অবস্থা খারাপ হয়ে যায়। রুক্ষ চুল

বাগে আনতে তখন নানা রকম প্রসাধনী ব্যবহার করতে হয়। অথচ ঘরোয়া উপায়েও চুলের যত্ন নেওয়া যায়। প্রয়োজন হয় সামান্য কিছু উপকরণের।

শশার প্যাক

শসা কুচি আর অলিভ অয়েল মিক্সিতে দিয়ে একটি ঘন পেস্ট বানিয়ে নিন। এ বার গরম পানিতে তোয়ালে ভিজিয়ে ভালো করে চেপে সেই তোয়ালে চুলে পেঁচিয়ে স্টিম নিন। মিনিট দশেক পর ভেজা চুলে ভালো করে শসার মাস্কটি ব্যবহার করুন। মিনিট পনেরো পরে শ্যাম্পু করে চুল ধুয়ে নিন।

কলা এবং কাঠবাদাম তেল

জেল্লা ফেরানোর সবচেয়ে সহজ উপায়। একটি ছোট কলা ভালো করে চটকে নিন। তার মধ্যে মিশিয়ে দিন এক চেবিল চামচ কাঠবাদাম তেল। মিক্সিতে দিয়ে ভালো করে ঘুরিয়ে নিন। তার পর মাথার তালু এবং চুলে মেখে নিন প্যাক। মিনিট কুড়ি রেখে শ্যাম্পু করে ফেলুন। চুল মসৃণ হবে। জেল্লাও ফিরবে। সপ্তাহে এক বার করে এই প্যাক ব্যবহার করলে কয়েক মাসেই হারানো জেল্লা ফিরে আসবে।

জবা ও আমলকির তেল

রাতে আমলকি তেল ও জবা ফুল একসঙ্গে ফুটিয়ে সেই তেল দিয়ে সারা মাথায় মালিশ করুন। পর দিন সকালবেলা ১০০ গ্রাম মেথি গুঁড়ো, ২০ গ্রাম আমলা গুঁড়ো, ২০ গ্রাম শিকাকাই গুঁড়ো ও মেহেদি পাতা গুঁড়ো এবং পরিমাণ মতো টক দই মিশিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করে নিন। প্যাকটি আধ ঘণ্টা রেখে ঠাণ্ডা পানি দিয়ে মাথা ধুয়ে ফেলুন। এই প্যাক সপ্তাহে দু’বার লাগাতে পারলেই ফিরবে চুলের জেল্লা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়